spot_img

২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বোয়ালখালীতে ৩০ লিটার মদসহ আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের বোয়ালখালীতে ৩০ লিটার চোলাই মদসহ আবু মহসীন (৬৪) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আবু মহসীন মীরপাড়ার খরিজান বাপের বাড়ীর মৃত আব্দুর সাত্তারের ছেলে।

শুক্রবার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী মীরপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আছহাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আবু মহসীনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় দুটি মামলা রয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss