spot_img

৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

শীতার্তদের মাঝে সিএমপির শীতবস্ত্র বিতরণ

অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়।

শনিবার (৩০ ডিসেম্বর) নগরীর দামপাড়ার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের জনক চত্বরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শীতার্তদের মাঝে বিতরণের লক্ষ্যে সিপিডিএলের পক্ষ থেকে এক হাজার কম্বল সিএমপি ও কমিউনিটি পুলিশিং সেল, চট্টগ্রাম মহানগরের নিকট হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আবদুল মান্নান মিয়া, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশ, মহানগর কমিউনিটি পুলিশিং সেলের সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপন, সিপিডিএলের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার ইফতেখার, মহানগর কমিউনিটি পুলিশিং সেলের সদস্য জাফর ইসলামসহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও মহানগর কমিউনিটি পুলিশিং সেলের নেতৃবৃন্দ।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss