spot_img

১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামের কর্ণফুলীতে মিলল তরুণের গলাকাটা লাশ

চট্টগ্রামের কর্ণফুলীতে ধানক্ষেত থেকে মো. আরিফ (১৬) নামের এক তরুণের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলার চরলক্ষ্যার নিমতলা এলাকার বড়বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মো. আরিফ কক্সবাজারের মহেশখালী উপজেলার কালামারছড়া ইউনিয়নের আব্দুর রহমানের ছেলে। পেশায় সে অটোরিক্সা চালক বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহাম্মদ জহির হোসেন। তিনি বলেন, চরলক্ষ্যার নিমতলা এলাকার ধানক্ষেত থেকে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার চেষ্টা চলছে।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss