spot_img

৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ডিসি পার্কে যাতায়াতে আজ থেকে চালু হলো শাটল বাস

সীতাকুণ্ডের ফৌজদারহাটের ডিসি পার্কে চলমান মাসব্যাপী ফুল উৎসবে আসা-যাওয়ার সুবিধার্থে নগরীর ষোলশহর থেকে পর্যটকদের জন্য শাটল বাস সার্ভিস চালু হয়েছে আজ বৃহস্পতিবার। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় পর্যটকদের যাত্রা নির্বিঘ্ন করতে এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ডিসি পার্কগামী পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে ষোলশহরের শপিং কমপ্লেক্সের সামনে থেকে শাটল বাস সার্ভিস চালু হয়েছে। প্রতি ৩০ মিনিট পর পর বাস ছাড়া হচ্ছে। ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা।

www.tourismctg.gov.bd তে ভিজিট করে পর্যটকরা টিকেট বুকিং করতে পারবেন। অনলাইন বুকিংয়ের পাশাপাশি অন-স্পট টিকেট বুকিং করা যাবে।

উল্লেখ্য, ২৫ জানুয়ারি দুপুরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ফুল উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন। মাসব্যাপী এ উৎসব শেষ হবে আগামী ২৪ ফেব্রুয়ারি। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা উম্মুক্ত থাকছে।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss