spot_img

৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে ব্যাংকে আগুন

চট্টগ্রাম নগরীর নন্দনকানন রাইফেল ক্লাব ভবনের ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকে (ইউসিবি) আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

শনিবার (১৬ মার্চ) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে, আগুন কীভাবে লেগেছে তা তাৎক্ষণিকভাবে কেউ বলতে পারেনি।

 

চট্টগ্রাম ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যায় ইফতারের পর খবর আসে নন্দনকানন রাইফেল ক্লাব ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে দ্রুত চারটি ইউনিট সেখানে পাঠানো হয়। তারা আগুন নেভানোর চেষ্টা করছে। আগুন বাড়তে থাকলে ফায়ার সার্ভিসের আরও ইউনিট পাঠানো হবে। রাইফেল ক্লাব ভবনে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকে (ইউসিবি) রয়েছে। মূলত ওই ব্যাংকেই আগুন লেগেছে।

আগুনের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। ফায়ার সার্ভিসের সঙ্গে স্থানীয়রাও আগুন নেভাতে কাজ করছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss