spot_img

১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে অস্ত্রসহ ২ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- রাউজানের পলোয়ানপাড়ার নুরুচ্ছফার ছেলে নুরুল আমিন বাপ্পু (২৯) ও সুনামগঞ্জের ছাতক থানার কুমারদানি এলাকার আয়না মিয়ার ছেলে মো. জুয়েল মিয়া (২৬)।

শুক্রবার (২৯ মার্চ) দিবাগত রাত ১২টায় বায়েজিদ থানাধীন আরেফিননগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টায় আরেফিন নগর এলাকা থেকে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। এরপর গ্রেপ্তার নুরুল আমিন বাপ্পুর কাছ থেকে একটি এসবিবিএল বন্দুক উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিদের বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss