spot_img

১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামের পতেঙ্গায় রিক্সা ও লরির মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় রিক্সা ও লরির মুখোমুখি সংঘর্ষে তাছলিমা হাসান তায়েবা (১৮ মাস) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত তাছলিমা ইপিজেড থানাধীন কাজীর গলি এলাকার জনৈক হাসানের দেড় বছরের মেয়ে শিশু।

শনিবার (২০ এপ্রিল) দুপুর ১২টা ১০মিনিটে কাঠগড় এলাকার হিন্দুপাড়ার ভার্টেক্স ডিপোর সামনে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম। তিনি বলেন, দুপুরে একটি লরি (চট্টমেট্রো-ঢ ৮১ -৪৪৯৭) বেপরোয়া গতিতে আসার সময় রিকশাকে সজোরে ধাক্কা দেয়। এ সময় রিকশাতে মায়ের কোলে থাকা শিশুটি ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

তিনি আরও বলেন, আমরা ঘাতক লরিটি আটক করেছি। লরির চালক মো. সালাউদ্দীনকেও (২৫) আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss