spot_img

১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড, একজনের মৃত্যু

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন অলংকার মোড়ে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় আব্দুল বারেক (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ মে) রাতে হোটেল রোজ ভিউ নামে একটি আবাসিক হোটেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আব্দুল বারেক (৫৫), সন্দ্বীপ উপজেলার বাসিন্দা। তিনি ওই হোটেলের ৩০৬ নম্বর কক্ষে ছিলেন।

চট্টগ্রামের ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক জানান, আগুনের সংবাদ পেয়ে মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। আগুন নেভানোর পর হোটেলের ৩০৬ নম্বর কক্ষ থেকে আব্দুল বারেককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। হোটেলের কক্ষ থেকে সবাই নামতে পারলেও আব্দুল বারেক নামতে পারেনি। আগুনে ৪ লাখ ৯০ হাজার টাকার ক্ষয়ক্ষতি এবং ১৮ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss