spot_img

১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

মধ্যরাতে বৈদ্যুতিক খুঁটির চূড়ায় যুবক!

মধ্যরাতে উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক খুঁটির চূড়ায় এক যুবককে বসে থাকার দৃশ্য দেখা গেছে।

গতকাল (১৫ মে) মধ্যরাতে নগরীর আকবরশাহ থানার অদূরে কৈবল্যধাম আবাসিক (বিশ্বকলোনি) এলাকার বি ব্লকের বিপরীতে এ ঘটনা ঘটে।

বৈদ্যুতিক খুঁটিতে উঠে পড়া ওই যুবকের নাম মো. নাছির। তার বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায়।

স্থানীয় সূত্রে জানা যায়, নাছির প্রায় সময় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ লাইন চালু থাকা অবস্থায় উপরে উঠে বসে থাকে। তবে কখনো বিদ্যুৎস্পৃষ্ট হয়নি। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে সে নেমে আসে।

সে মানসিক ভারসাম্যহীন বলে দাবি ফায়ার সার্ভিস কর্মকর্তাদের। এর আগেও নাগরীর বিভিন্ন এলাকায় উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের সঞ্চালন লাইনে উঠে বসে থাকার ঘটনা ছিল তার। তবে অবাক করা ঘটনা হচ্ছে কখনো সে বিদ্যুৎস্পৃষ্ট হয়নি। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে সে নেমে আসে।

এ-বিষয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে নিয়োজিত কর্মকর্তা জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি টিম রওনা হয়েছে। ওই যুবক এর আগেও একাধিকবার এমনকান্ড ঘটিয়েছেন। আজান শুনেই সে সঞ্চালন লাইন থকে নেমে আসে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss