spot_img

১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন আবিদারপাড়া খাল থেকে জসিম উদ্দিন নামে ৮ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

জসিম উদ্দিন ডবলমুরিং থানা এলাকায় মা-বাবার সঙ্গে বসাবাস করতো। বাবা রিক্সাচালক। মা বাক প্রতিবন্ধী।

রবিবার (৯ জুন) শিশুটির লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার। তিনি বলেন, খালে ভাসমান অবস্থায় শিশুটির লাশ দেখতে পেয়ে স্থানীয়রা আমাদের জানায়। আমরা ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss