spot_img

১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

চট্টগ্রামে নগরীর সিটি গেইট এলাকার একটি ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বুধবার (১২ জুন) বেলা ১১টার দিকে নগরীর সিটি গেইট এলাকার ওই গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. আবদুল্লাহ জানান, বেলা ১১টার দিকে নগরীর সিটি গেইট এলাকার ওই ঝুটের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান তিনি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss