spot_img

২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে আওয়ামী লীগ ও যুবলীগের আরও ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় আওয়ামীলীগ ও ছাত্রলীগের আরও ১৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩১ মার্চ) দিবাগত রাত ১টা থেকে মঙ্গলবার (১ এপ্রিল) দিবাগত রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল-আব্দুর রহমান (২৬), মো. মাসুদ খান (৩৭), মো. সাইমন (২০), হাসান মুরাদ ওরফে ফাহিম (২০),মো. রাকিব (২০), মো. নুরুল আমিন (৩৮), ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মামুন (৩৭), এনায়েতুর রহমান নয়ন (২৫), মো. হাবিবুর রহমান হাবিব (৩৭), মো. আরিফ (২৭), মো. আব্দুল করিম (১৯), মো. মনজু প্রকাশ মজনু (২৯), মো.হাসান (২২), মো. জনি (২০), মোবারক হোসেন (৩০), ওসমান গনি নিরব (৪০), মো. সবুজ (২৫), মো. আলাল (২৭) ও মো.পারভেজ (২৭)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাহমুদা বেগম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসীবিরোধী আইনে ১৯ জনকে গ্রেপ্তার করা রয়েছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss