spot_img

২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে গ্রেপ্তার ১৬ মামলার পলাতক আসামি

ডাকাতি, চুরি ও মাদক মামলাসহ ১৬টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. নূর হোসেন প্রকাশ সাদ্দাম প্রকাশ রিয়াদকে (২৬) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

গ্রেপ্তার মো. নূর হোসেন প্রকাশ সাদ্দাম প্রকাশ রিয়াদ ফেনী সদর থানার পশ্চিম চনুয়া এলাকার নূর মোহাম্মদ প্রকাশ নূর আহমদের ছেলে।

শনিবার (৬ জুলাই) বিকাল ৪টায় নগরীর ডবলমুরিং থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাম্মেল।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে ডবলমুরিং থেকে ডাকাতি, চুরি ও মাদক মামলাসহ ১৬টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. নূর হোসেন প্রকাশ সাদ্দাম প্রকাশ রিয়াদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss