spot_img

১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চসিকের সাবেক ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম আর নেই

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ১৩নং পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম খোকন অসুস্থ অবস্থায় নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নাালিল্লাহে…রাজেউন)। আজ সোমবার (২৮ জুলাই) ভোরে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর।

তিনি বেশ কিছুদিন ধরে ডায়াবেটিস ও প্রেসারসহ নানা জটিল রোগে ভুগছিলেন। কিছুদিন আগে তার শরীরে জ্বরসহ চিকনগুনিয়া ধরা পড়ে।

আজ সোমবার বাদ এশা ৩ নাম্বার লেইন পশ্চিম খুলশীতে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ১ মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে যান।

এদিকে সাবেক এই ছাত্রনেতার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গণে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss