spot_img

১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

জঙ্গল সলিমপুরে র‌্যাব কর্মকর্তা হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৩

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় র‌্যাব কর্মকর্তা হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় মো. ইয়াসিনকে প্রধান আসামি করে ২৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জনের নামে মামলা করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জাহিদ, ইউনুস ও আরিফ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে র‌্যাব-৭ এর একজন উপ-সহকারী পরিচালক বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলাটি দায়ের করেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, অভিযান চালিয়ে এ পর্যন্ত ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুইজন এজাহারভুক্ত এবং একজন তদন্তে পাওয়া আসামি।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের হামলায় চট্টগ্রাম র‌্যাবের উপ-সহকারী পরিচালক মো. মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন। এই ঘটনায় র‌্যাবের আরও তিন সদস্য এবং মনা নামের একজন সোর্স গুরুতর আহত হন। নিহত মোতালেব হোসেন বিজিবি’র নায়েব সুবেদার ছিলেন এবং প্রেষণে র‌্যাবে কর্মরত ছিলেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss