spot_img

৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

আকাশ দাস হত্যা: প্রধান আসামি রেন্ডি গ্রেপ্তার

চট্টগ্রামের পাহাড়তলীর আকাশ দাস (২৬) হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. রায়হান ওরফে রেন্ডিকে (১৯) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তার রায়হান হবিগঞ্জ সদর উপজেলার সওদাগর মিয়ার বাড়ি এলাকার ইসমাইলের ছেলে।

বুধবার (২০ মে) ঢাকার হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য জানো হয় র‍্যাব-৭ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে।

এর আগে ২৬ ফেব্রুয়ারি রাতে পাহাড়তলী থানার বিটাক এসটেক প্লাস্টিক ফ্যাক্টরি এলাকায় আকাশ দাসকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। গুরুতর আহতাবস্থায় তাকে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন আকাশের বাবা বাবুল দাস পাহাড়তলী থানায় হত্যা মামলা করেন।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেপ্তার আসামিকে হাজারীবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss