spot_img

৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে ৫ লাখ টাকা মূল্যের চোরাই কয়লাসহ দুটি নৌকা জব্দ

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ টন চোরাই করা খনিজ কয়লা ও দুটি কাঠের বোট জব্দ করেছে কোস্ট গার্ড। বুধবার (৩ জুন) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কোস্ট গার্ড পূর্ব জোন।

কোস্টগার্ড জানায়, মঙ্গলবার (২ মে) দুপুর দুইটার দিকে পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাটসংলগ্ন কর্ণফুলী নদীতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা। এ সময় সন্দেহজনক দুটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৫ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৩ টন খনিজ কয়লা উদ্ধার করা হয়। পাশাপাশি চোরাচালান কাজে ব্যবহৃত দুটি কাঠের বোটও জব্দ করা হয়।

তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কোস্ট গার্ড।

জব্দ করা কয়লা ও বোটের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss