spot_img

২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

টেকনাফে ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শিবির থেকে ২ হাজার ৫০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

বুধবার রাতে টেকনাফের নয়াপাড়া মোছনী শরনাথী শিবির এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন-টেকনাফের হ্নীলা নয়াপাড়া মোছনী শরনার্থী শিবিরের আই ব্লকের ৫০৯ নম্বর রুমের ০৮৮৭৪ নং এমআরসিধারী নুরু সালামের ছেলে আব্দুল মন্নাফ (৩২) ও একই ব্লকের মৃত আবুল হোসনের ছেলে মো. আব্দুল্লাহ (২৫)।

র‌্যাব-১৫ সিপিসি-১ এর টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. মোহাম্মদ মির্জা শাহেদ মাহতাব এসব তথ্য নিশ্চিত জানিয়েছেন।

তিনি বলেন, টেকনাফ র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল হ্নীলা নয়াপাড়া মোছনী শরনার্থী শিবিরে ইয়াবা বিক্রির খবরে পেয়ে সেখানে যায়।অভিযানে ২ হাজার ৫০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১০ লাখ ২৫ হাজার টাকা বলে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss