spot_img

২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনায় আক্রান্ত আকরাম খান

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষ পরিচালক এবং সাবেক টাইগার অধিনায়ক আকরাম খান। স্বাস্থ্যবিধি মেনে আপাতত আইসোলেশনে রয়েছেন তিনি। করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি আকরাম খান নিজেই নিশ্চিত করেছেন।

বেশ কিছুদিন ধরেই মৃদু উপসর্গ ছিল আকরাম খানের। যে কারণে সংবাদমাধ্যম থেকে শুরু করে সবার সঙ্গেই খানিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করছিলেন তিনি।

মনের সংশয় দূর করতে করোনা পরীক্ষা করিয়েছিলেন আকরাম খান। অতঃপর আসে সেই পরীক্ষার ফলাফল। যেখানে দেখা যায়, তার শরীরে রয়েছে করোনাভাইরাসের উপস্থিতি।

এ বিষয়ে আকরাম জানান, ‘শুক্রবার রাতেই করোনা পরীক্ষার ফল পেলাম, পজিটিভ এসেছে। দিনে পরীক্ষা করিয়েছিলাম। এখন পুরোপুরি আইসোলেশনে আছি। পরিবারের সদস্যরা খানিক বিচলিত। তবে আমি শারীরিকভাবে সুস্থ আছি।’

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss