spot_img

৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনায় চট্টগ্রামে আরও ২১ শনাক্ত

চট্টগ্রামে করোনায় গত একদিনে কেউ মারা যায় নি। একই সময়ে চট্টগ্রামে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২১ জনের দেহে। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল এক লাখ এক হাজার ৯৯২ জনে।

শনিবার (৯ অক্টোবর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গতকাল শুক্রবার চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৮১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার প্রায় এক দশমিক ১৬ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে নগরের ১২ জন এবং উপজেলার ৯ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৫ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৯জন ও ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে।

একই সময়ে মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১ জন ও ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৩ জনের করোনা পজিটিভ আসে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss