spot_img

১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সিনহা হত্যা মামলা: যুক্তিতর্ক চলবে ১২ জানুয়ারি পর্যন্ত

সেনাবাহিনীর মেজর (অবসরপ্রাপ্ত) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার যুক্তিতর্ক শুরু হয়েছে। রবিবার (৯ জানুয়ারি) সকাল সোয়া ১০টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈলের আদালতে যুক্তিতর্ক শুরু হয়। চলবে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত।

এর আগে সকাল ৯টায় আসামি ওসি প্রদীপসহ এ মামলার ১৫ জনকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়।

এ তথ্য জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম। তিনি বলেন, সর্বশেষ ৮ দফায় গত ৭ ডিসেম্বর ৮৩ জনের মধ্যে ৬৫ জন সাক্ষ্য দিয়েছেন, জেরা শেষ হয়েছে। মোট ৬৫ জনের সাক্ষ্যগ্রহণ এবং জেরা সম্পন্ন হওয়ার পর কার্যবিধি ৩৪২ ধারায় আসামিদের বক্তব্য গ্রহণ করেছে আদালত। একই সঙ্গে রবিবার থেকে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত মামলার যুক্তিতর্ক চলবে।

উল্লেখ্য, গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss