spot_img

১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনা: গেটম্যান সাদ্দাম সাময়িক বহিষ্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ জন যাত্রী নিহত হওয়ার ঘটনায় গেটম্যান সাদ্দাম হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শনিবার (৩০ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রামের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) আবুল কালাম আজাদ

তিনি বলেন, ‘দায়িত্বে অবহেলার অভিযোগে সাদ্দামকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এই ঘটনায় তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। ঘটনাটি তদন্তে দুইটি কমিটি করা হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাদ্দাম রেলওয়ের একটি প্রকল্পের আওতায় গেটম্যান হিসেবে কর্মরত ছিলেন। ’

এর আগে শুক্রবার রাতে সাদ্দামকে আসামি করে জিআরপি চট্টগ্রাম রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জহির একটি মামলা দায়ের করেন। শনিবার (৩০ জুলাই) তাকে আদালতে সোপর্দ করা হয়।

উল্লেখ্য, শুক্রবার (২৯ জুলাই) মিরসরাই উপজেলার খৈয়াছড়া ঝরনা এলাকার লেভেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ আরোহী নিহত হন। এছাড়া আহত হয়েছেন আরও ৬ জন। নিহত ১১ জনের মরদেহ হাটহাজারী উপজেলা প্রশাসনের মাধ্যমে তাদের পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে। আজ শনিবার নিহতদের দাফনও সম্পন্ন হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss