spot_img

১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় বাস চালক নিহত

মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের পেছনে গ্রীন লাইন পরিবহনের ডাবলডেকার বাসের ধাক্কায় বাসচালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ আগস্ট) সকাল ৬টার দিকে মিরসরাই সদর এলাকার একটি পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গ্রীনলাইন পরিবহনের চালক আনোয়ার হোসেনে বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায়।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) কামরুল আলম বলেন, ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে গ্রীনলাইন পরিবহনের ডাবলডেকার বাস একটি মালবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাস চালক নিহত হন। পরে মরদেহ উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss