spot_img

১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বাঁশখালীতে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু

অতিবৃষ্টির ফ‌লে চট্টগ্রামের বাঁশখালীতে বাড়ির দেয়ালধসে মো. মিজবাহ (৩) না‌মে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মিজবাহ সাধনপুর ইউ‌নিয়‌নের পশ্চিম বৈলগাঁও গ্রামের কৃষক রফিউল আলমের ছেলে।

শ‌নিবার (৫ আগস্ট) রা‌তে সাধনপুর ইউ‌নিয়‌নের পশ্চিম বৈলগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।

সাধনপুর ইউ‌নিয়‌নের চেয়ারম্যান কেএম সালাহউ‌দ্দিন কামাল পূর্বকোণকে ব‌লেন, শ‌নিবার সারারাত প্রচণ্ড বৃ‌ষ্টি হয়। এতে বা‌ড়ির মা‌টির কাঁচা দেয়াল ভে‌ঙে শিশুটির গা‌য়ে পড়‌লে সে মারা যায়। নিহ‌তের প‌রিবার‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা করা হ‌বে।

বাঁশখালীর পুকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক ডা. সৌরভ দাশ বলেন, হাসপাতালে আনার আগে শিশুটির মৃত্যু হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss