spot_img

১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাত দুষ্কৃতিকারীর ছুরিকাঘাতে আরসা সদস্য খুন

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাত দুষ্কৃতিকারীর ছুরিকাঘাতে মুফতি জামাল (৫৫) নামের এক আরসা সদস্য খুন হয়েছেন। নিহত মুফতি ওই ক্যাম্পের নজির আহমেদের ছেলে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বালুখালীর ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) ৮-এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, ওই ক্যাম্পের বাসিন্দা মুফতি জামাল সকালে বাজার করার সময় অজ্ঞাতনামা ৩/৪ জন সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। তারা জামালকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে তাকে পুলিশের সহায়তায় ১২ নম্বর ক্যাম্পের ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে তিনি পূর্বে আরসা’র সক্রিয় সদস্য ছিলেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন। বর্তমানে ক্যাম্প এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক আছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, সন্ত্রাসীরা ছুরিকাঘাতে মুফতি জামালকে হত্যা করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss