spot_img

১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কক্সবাজার হোটেলে মিলল আ. লীগ নেতার লাশ

কক্সবাজারে শহরের একটি সানমুন আবাসিক হোটেল থেকে সাইফ উদ্দিন (৪২) নামের এক আওয়ামী লীগ নেতার হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ আগষ্ট) সকাল ১০টার দিকে শহরের হলিডে মোড়ের হোটেলটির ২০৮ নম্বর কক্ষে ওই নেতার মরদেহ পাওয়া যায়।

নিহত সাইফ উদ্দিন কক্সবাজার জেলা ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিটের দায়িত্বে ছিলেন এবং পৌর আওয়ামী লীগের সাবেক দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক। তার বাড়ি শহরের ঘোনার পাড়া এলাকায়।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, শহরের হলিডের মোড়ে সানমুন হোটেলের কক্ষে ওই নেতার মরদেহ দেখে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে আছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে খুন করা হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে, এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এখনো তথ্য সংগ্রহ করা হচ্ছে। ক্রাইম সিনের টিম আসছে। মরদেহ উদ্ধার করার পর আরও বিস্তারিত জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss