spot_img

৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ফটিকছড়িতে আগুনে বৃদ্ধার মৃত্যু, পুড়ল ৭ ঘর

চট্টগ্রামের ফটিকছড়িতে আগুনে পুড়ে হালিমা বেগম (৯০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আগুনে ৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (১৮ জুন) ভোর ৫টায় উপজেলার বহতপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গোলডার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত হালিমা বেগম ওই এলাকার মৃত মফজল মিস্ত্রীর স্ত্রী।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে গোলডার বাড়িতে আগুন লাগে। আগুন দ্রুত ছড়ি পড়ে। আগুনে পুড়ে হালিমা বেগম নামের এক বৃদ্ধা মারা যান। আগুনে প্রায় ৭টি বতঘর পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় চেয়ারম্যান ফারুকুল আজম বলেন, আগুনে পুড়ে এক বৃদ্ধান নিহত হয়েছেন। আগুনে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss