spot_img

২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে `সাপের কামড়ে’ কৃষকের মৃত্যু

চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলীতে সাপের কামড়ে রনজি পাল (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) বেলা সোয়া ১২টায় রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।

নিহত রনজি পাল পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তরপাড়া গ্রামের মৃত নিকুঞ্জ পালের ছেলে।

হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমন ধর ও পাহাড়তলী ইউপি চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও অনুসেন দাশগুপ্ত বলেন, পরিবারের ভাষ্যমতে- লোকটি সকাল সাড়ে ৯টায় বাড়ির পাশে কৃষি জমিতে কাজ করছিল। এ সময় বিষাক্ত সাপ তার ডান পায়ে দংশন করে। বেলা সাড়ে ১১টায় তাকে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে আসেন। আমরা তাকে ভ্যাকসিন প্রয়োগসহ নানাভাবে চেষ্টা করেছি বাঁচানোর জন্য। কিন্ত তিনি বেলা ১২টা ১৫ মিনিটের দিকে মারা যান। হয়তো সাপে কামড়ের পর তার সময়ক্ষেপণ হয়েছে। এ জন্য ভ্যাকসিনে কাজ করেনি।

চস/স

 

Latest Posts

spot_imgspot_img

Don't Miss