spot_img

২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

পটিয়ায় মাটির দেয়াল ধসে স্কুলছাত্রীর মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় ভারী বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে ঘুমন্ত অবস্থায় তাহমিদা মান্নান নিঝুম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।  

সোমবার (১৯ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার ছনহরা ইউনিয়নের আলমদার পাড়া গ্রামের মাঝের বাড়িতে এ ঘটনা ঘটে।

শিশুর নিঝুম ওই এলাকার আবদুল মান্নানের মেয়ে ও স্থানীয় চাটারা নোমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, পার্শ্ববর্তী আমিনুল হকের গুদাম ঘর ভেঙে আবদুল মান্নান ঘরের দেয়ালে পড়ে।

এতে পুরো ঘরটি ভেঙে যায় এবং ঘুমন্ত শিশুটি মাটি চাপা পড়ে মৃত্যুবরণ করে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে থানার একটি দল ঘটনাস্থলে গেছে। স্থানীয়দের অনুরোধে এ বিষয়ে কোনও মামলা করা হয়নি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss