spot_img

১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

সাবেক সংসদ সদস্য ফজলে করিম সীমান্তে আটক

রাউজানের (চট্টগ্রাম-৬) সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সীমান্ত থেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ছাড়া আরও দুজনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি।

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে বাহিনীটির সদর দফতর থেকে জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম ও ২৫-বিজিবি সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ মো. ইমতিয়াজ এ তথ্য জানান।

আজ বৃহস্পতিবার সকাল ৬টা ৫০ মিনিটের দিকে বিজিবির সরাইল ব্যাটালিয়নের ফকিরমোড়া বিওপির টহলদল আখাউড়া সীমান্তের আবদুল্লাহপুর নামক স্থান থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় তাদের আটক করে। আটককৃত অপর ব্যক্তিরা হলেন—আখাউড়ার নূরপুর এলাকার সাবেক মেম্বার মো. হান্নান মোল্লা এবং আখাউড়ার স্থানীয় বাসিন্দা ও মানবপাচারকারী চক্রের সদস্য মো. নাঈম চৌধুরী।

আটককৃতদের আখাউড়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন ফজলে করিম চৌধুরী। ইতোমধ্যে এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা দায়ের হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss