spot_img

২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে মাদক মামলায় সাজাপ্রাপ্ত সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আলমগীর প্রকাশ আলমগীর মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাতে কর্ণফুলীর চরলক্ষ্যা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলমগীর চরলক্ষ্যা মাইজ্জ্যা ফকির বাড়ির আমিনুল হকের ছেলে। তিনি ওই সাবেক ইউপি সদস্য।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন। চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss