spot_img

৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

লোহাগাড়ায় ছাত্রশিবির নেতার বাবাকে গুলি করে হত্যা

চট্টগ্রামের লোহাগাড়ায় স্থানীয় এক ছাত্রশিবির নেতার বাবাকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১০ ডিসেম্বর) ভোরে বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা চৌধুরী পুকুরপাড় এলাকা থেকে নুরুল ইসলাম (৫৫) নামের ওই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

নুরুল ইসলাম পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক। তিনি বড়হাতিয়া ইউনিয়নের রমজান আলী সিকদার পাড়ার বাসিন্দা। তার ছেলে শফিকুল ইসলাম ইসলামী ছাত্রশিবিরের বড়হাতিয়া ইউনিয়ন শাখার দায়িত্বে আছেন।

বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজিজুল হক জানিয়েছেন, নুরুল ইসলাম রাতে অটোরিকশা চালাতেন। ভোরে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ফজরের নামাজে যাওয়ার সময় স্থানীয়রা তাকে কুমিরাঘোনা এলাকায় পড়ে থাকতে দেখে। দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে শফিকুল ইসলাম বলেন, ‘আমরা প্রথমে মনে করেছিলাম বাবা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। বড় সোয়েটার পরা ছিল, তাই গুলির চিহ্ন চোখে পড়েনি। হাসপাতালে নেওয়ার পরই পিঠে গুলি দেখি।’

লোহাগাড়া থানার এসআই মাঈন উদ্দিন জানান, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নুরুল ইসলামের শরীরে কমপক্ষে ২৬টি ছররা গুলি পাওয়া গেছে। তার অটোরিকশাতেও গুলির চিহ্ন আছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss