spot_img

২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ডেস্ক রিপোর্ট

সর্বশেষ

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুর মৃত্যু

টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফ সীমান্তে এক শিশু নিহত হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউপির তেচ্ছিব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আফনান আরা (১২) ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোহাম্মদ জসিমের মেয়ে।

আফনান নিহতের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা তেচ্ছিব্রিজ অংশে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক অবরোধ করেছে বলে জানা গেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, তারা সড়কে অবস্থানে করছেন। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মিয়ানমারের ওপারে চলমান সংঘাতের ফলে গুলিতে এপারে এক শিশু নিহত হয়েছে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে।

স্থানীয়রা জানান, গত দুই-তিন দিন ধরে ওপারে রাখাইনে দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। সূত্র: ঢাকা পোস্ট

Latest Posts

spot_imgspot_img

Don't Miss