spot_img

১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

মিরসরাইয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে বারইয়ারহাট কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১ ফেব্রুয়ারি) তাকে গ্রেপ্তার করা হয়। ইমাম হোসেন বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

এর আগে, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে শনিবার (৩১ জানুয়ারি) রাতে জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আরও দুজনকে আসামি করা হয়েছে। তারা হলেন—হৃদয় (২৫) ও রানা (২৭)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত সোমবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে বারইয়ারহাট পৌরসভার একটি গ্রামের পুকুরপাড় সংলগ্ন বাগানে কিশোরীকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়। পরে ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।

এ বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান তকি বলেন, ঘটনাটি সম্পর্কে আমরা শুনেছি। তদন্তে যদি সংশ্লিষ্টতার সত্যতা পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার এজাহারনামীয় আসামি ইমাম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss