spot_img

১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

কক্সবাজারে ৭৫ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

কক্সবাজারে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৭৫ কোটি টাকা মূল্যের ৫০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৮ মার্চ) রাত ৮টায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার, মহেশখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে কক্সবাজারের বড় বাজার পৌরসভা মার্কেট সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় ৩টি গুদাম ঘরে তল্লাশি করে প্রায় ৭৫ কোটি টাকা মূল্যের ৫০ লক্ষ মিটার বিদেশি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধ জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল কক্সবাজার মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss