spot_img

২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

সীতাকুণ্ডে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. শামীম নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৮ এপ্রিল) রাত ১১টার দিকে সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের তালতলা বেড়িবাঁধের কাছে এ ঘটনা ঘটে।

নিহত মো. শামীম সীতাকুণ্ড পৌরসভা আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

জানা যায়, শামীম তার বউকে নিয়ে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। রাতে কিছু লোক তাকে ডেকে বেড়িবাঁধ এলাকায় নিয়ে যান। এরপর ব্যাপক মারধর ও কুপিয়ে তাকে হত্যা করেন। কিছুদিন আগে এলাকার কিছু ব্যক্তির সঙ্গে শামীমের ঝগড়া হয়েছিল। তারা এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা স্বজনদের।

এ তথ্য নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।

তিনি বলেন, ‘নিহত শামীমের শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ঘটনায় রাতেই দুজনকে আটক করা হয়েছে।’

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss