টেকনাফের বাহারছড়ায় আজ (১৩ জুলাই) সকাল ৬ টায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি ইজিবাইকে তল্লাশি চালিয়ে প্রায় ৯৪ হাজার টাকা মূল্যের ১০৪ লিটার দেশীয় মদসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।
জব্দকৃত আলামত ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে সংস্থাটি জানিয়েছে।
চস/স


