spot_img

২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে একদিনে আরও ২৬৯ জন করোনায় আক্রান্ত

চট্টগ্রামে করোনাভাইরাসে নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় আরও ২৬৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। রবিবার ছয়টি ল্যাবে (১৩ জুন) ৮৫৬ টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৩২, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ১৫৩ টি, চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ৩০৪টি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ২৯টি, ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ১২৬টি, কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ১২টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে বিআইটিআইডিতে ৪১ জন, সিভাসুতে ৪৫ জন, চমেকে ১১১ জন, চবিতে ১৪ জন, ইম্পেরিয়ালের ল্যাবে ৫৬ জন, কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ২ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়।

আরো পড়ুন: নাসিমকে শ্রদ্ধা জানাতে বনানীতে ডা. জাফরুল্লাহ

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ছয়টি ল্যাবে নমুনা পরীক্ষা করে মোট করোনা পজেটিভ পাওয়া গেছে ২৬৯ জনের। এরমধ্যে ২০৮ জন নগরীর এবং ৬১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

উপজেলার মধ্যে লোহাগাড়ায় ২, আনোয়ারায় ১০, চন্দনাইশে ৪, পটিয়া ৩, বোয়ালখালীতে ১০, রাউজানে ৭, হাটহাজারিতে ১৪, সীতাকুণ্ডে ১০,মীরশ্বরাইতে ১ জন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss