spot_img

৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

স্টেশন রোডে গ্রেফতার ছিনতাই চক্রের ৩ সদস্য

নগরীর স্টেশন রোড থেকে ছোরাসহ ৩ ছিনতাই চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ আগষ্ট) সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত ৩ জন হলেন- মো. দ্বীন ইসলাম মুন্না (২৭), মো. মনির (৩২) ও মোঃ শাহাদাত হোসেন বাবু (২৮)।

তারা নগরের বাকলিয়া ও কোতোয়ালিসহ বিভিন্ন থানার একাধিক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।

মোহাম্মদ মহসিন বলেন, একটি চক্র ছিনতাই পরিকল্পনা করছে এমন খবরে স্টেশন রোডে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে বলেও জানান ওসি মোহাম্মদ মহসিন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss