spot_img

৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু রাউজানে

রাউজানের নোয়াপাড়ায় সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার নাম ফুলপড়ি আচার্য্য (৪০)। তিনি পথেরহাট দক্ষিণ আচার্য্য পাড়ার লক্ষ্মী কান্ত আচার্য্যর স্ত্রী। স্থানীয় বাসিন্দা ও ছাত্রনেতা রুবেল বৈদ্য জানান, মঙ্গলবার রাতের কোন এক সময় নিজ বাড়িতে বিষাক্ত সাপ তাকে দংশন করে।

বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে তাকে স্থানীয় নোয়াপাড়া পথেরহাট পাইওনিয়ার হাসপাতাল নিয়ে যাওয়া হয়। এরপর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হলে সেখানে রাত ১২টার দিকে ফুলপড়ির মৃত্যু হয়। বুধবার দুপুরে নোয়াপাড়া পথেরহাট পারিবারিক মহাশশ্মানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তিনি দুই পুত্র, দুইকন্যা সন্তানের জননী ছিলেন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss