spot_img

৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ট্রেনের ধাক্কায় নৌবাহিনীর ল্যান্স নায়েক নিহত সীতাকুণ্ডে

সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাট এলাকায় ট্রেনের ধাক্কায় মোঃ মাসুদ রানা (২৪) নামে এক নৌ বাহিনীর লেন্স নায়েক নিহত হয়েছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোঃ মাসুদ রানার বাড়ি যশোর জেলায় বলে জানা গেছে।

জানা যায়, মাদামবিবির হাট এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর ঘাটির অদুরে ঢাকা-চট্টগ্রাম রেললাইনে চট্টগ্রামমুখী কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন মাসুদ রানা।

তাকে উদ্ধার চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, ট্রেনের ধাক্কায় বাংলাদেশ নৌবাহিনীর একজন ল্যান্স নায়েক আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss