spot_img

১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনা: একদিনে আরও ৫১ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ১০৯ জনে।

২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৮৬২ জনের। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৮ হাজার ২০৩ জনে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে বুধবার ৫১, মঙ্গলবার ৩৫, সোমবার ৪১, রোববার ৫১, শনিবার ৪৮, শুক্রবার ৩৮ ও বৃহস্পতিবার ৫৮ জনের মৃত্যু হয়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss