spot_img

১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

তিনশ করেই পাকিস্তান ইনিংস ঘোষণা

ইনিংস ঘোষণার সিদ্ধান্ত আগেই নিয়ে ফেলেছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। কিন্তু ফাওয়াদ আলম তখনও ৪৮ রানে অপরাজিত থাকায় পেছাতে হয় ইনিংস ঘোষণার ক্ষণ। অবশেষে ৯৯তম ওভারের তৃতীয় বলে এক রান নিয়ে পূরণ হয় ফাওয়াদের ফিফটি ও দলীয় ৩০০ রান।

এরই সঙ্গে নিজেদের ইনিংস ঘোষণা করে দেন বাবর। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে তাদের প্রথম ইনিংসের সংগ্রহ ৪ উইকেটে ঠিক ৩০০ রান। ফাওয়াদ আলম ৫০ ও উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ৫৩ রানে অপরাজিত থাকেন। মিনিট দশেকের মধ্যেই ব্যাট করতে নামবে বাংলাদেশ।

বৃষ্টিতে তৃতীয় দিনের পুরোটা পরিত্যক্ত হওয়ার পর আজকের খেলাও শুরু হয় নির্ধারিত সময়ের ৮০ মিনিট পর। যেখানে শুরুতেই দুই সেট ব্যাটার আজহার আলি ও বাবর আজমকে সাজঘরে পাঠিয়ে দেন বাংলাদেশ দলের দুই পেসার এবাদত হোসেন ও খালেদ আহমেদ।

এরপর ফাওয়াদ-রিজওয়ানের বিপক্ষেও বেশ কিছু সুযোগ তৈরি করেন এবাদত-খালেদ-তাইজুল ইসলামরা। কিন্তু কখনও রিভিউ না নেওয়ার হতাশা, আবার কখনও ক্যাচ ছেড়ে দেওয়া- বারবার বেঁচে যান পাকিস্তানের দুই ব্যাটার। শেষ পর্যন্ত ১০৩ রানের অবিচ্ছিন্ন জুটি নিয়েই ইনিংস শেষ করেন তারা।

 

 

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss