spot_img

৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

৮ উইকেট হারিয়ে বিপাকে ভারত

ম্যাচের শুরুতেই শিখর ধাওয়ানকে আউট করেন মিরাজ। এরপর সাকিব আল হাসান আর ইবাদতের বোলিংয়ে ৮ উইকেট হারিয়ে বিপদে পড়েছে ভারত।

ব্যাট করতে নেমে মাত্র ৭ রান করেই আউট হন ভারতীয় ওপেনার ধাওয়ান। ২৩ রানের মাথায় ভারতের প্রথম উইকেট তুলে নেয় বাংলাদেশ। এরপরে মাঠে নামেন কোহলি। কিন্তু সেও বেশিক্ষণ মাঠে টিকতে পারেনি।

ব্যক্তিগত ২৭ রানে আউট হন ভারতের অধিনায়ক। তাকে বোল্ড আউটের ফাঁদে ফেলেন সাকিব। দুই বল পরই ফের সাকিব ম্যাজিক। ভারতের সেরা অস্ত্র কোহলিকে সাজঘরের পথ দেখান সাকিব। লিটনের দারুণ ক্যাচে ফিরে যান কোহলি ৯ রান করে। দুর্দান্ত ক্যাচ লিটনের। হতাশই হলেন কোহলি।

সাকিব আল হাসান দূর্দান্ত বল করে তুলে নিয়েছেন ৫ উইকেট। ইবাদত পেয়েছেন ২ উইকেট।

এর আগে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন অধিনায়ক লিটন দাস।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৬ ওভার ব্যাট করে ১৫৯ রান সংগ্রহ করেছে ভারত। হারিয়েছে ৮ উইকেট।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড

লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত ও কাজী নুরুল হাসান সোহান।

ভারতের ওয়ানডে স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), শিখর ধাওয়ান, ভিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, রিশাব পান্ট (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), আক্সার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, উমরান মালিক মোহাম্মদ সিরাজ, দীপক চাহার, শাহবাজ আহমেদ ও কুলদীপ সেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss