spot_img

২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সিরিজ জয়ের মিশনে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিলেটে ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। একাদশে এক পরিবর্তন নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। মুস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেয়া হয়েছে। তার জায়গায় একাদশে ফিরেছেন হাসান মাহমুদ।

প্রথম ওয়ানডে জিতে ইতোমধ্যেই সিরিজে ১-০ ব্যবধানে লিড নিয়েছে বাংলাদেশ। আজ সিলেটে জিততে পারলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। অন্যদিকে সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই আইরিশদের।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইয়াসির আলী রাব্বি, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss