spot_img

১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কন্যা সন্তানের বাবা হলেন তাসকিন

এশিয়া কাপ ক্রিকেট খেলতে যাবেন আর দুদিন পরই। তার আগেই দারুণ এক সুসংবাদ পেলেন বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ তাজিম। তৃতীয় সন্তানের বাবা হলেন তিনি। বৃহস্পতিবার ভোর রাতে একটি ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তাসকিনের স্ত্রী সৈয়দা রাবেয়া নাঈমা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বৃহস্পতিবার ভোর রাতেই কন্যাসন্তান জন্মের খবর জানিয়েছেন তাসকিন নিজে। সেখানে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, আজ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে আমি তৃতীয় সন্তানের (কন্যা) বাবা হয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালার অশেষ রহমতে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। সবাই দোয়া করবেন।’

২০১৭ সালের ৩১ অক্টোবর দীর্ঘদিনের বান্ধবী সৈয়দ রাবেয়া নাঈমাকে বিয়ে করেন তাসকিন আহমেদ। এরপর ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর প্রথমবারের মতো বাবা হন তিনি। তার প্রথম সন্তানের নাম তাশফিন আহমেদ রিহান।

গত বছরের এপ্রিলে দ্বিতীয় সন্তানের বাবা হন তাসকিন। সেটা ছিল তার প্রথম কন্যাসন্তান। এবার তার ঘর আলো করে এলো তৃতীয় সন্তান এবং কন্যাসন্তান হিসেবে দ্বিতীয়।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss