spot_img

২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চিঠি লিখে ১০ বছর আগে চুরি করা টাকা ফেরত দিলেন চোর

চিঠি লিখে ১০ বছর আগে চুরি করা টাকা ফেরত দিয়েছেন চোর। বুধবার (১ নভেম্বর) সকালে ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া একটি ব্যবসাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মধুখালী উপজেলা রায়পুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া বাজারের পোল্ট্রি ব্যবসায়ী কাইয়ুম মৌলিক দীর্ঘদিন বাজারে ব্যবসা করে আসছেন। প্রতিদিনের ন্যায় আজ বুধবার (১ নভেম্বর) সকালে তিনি দোকান খুলতে যান। এসময় দোকানের সামনে একটা চিঠির খাম দেখতে পান। খামের মধ্যে তিন হাজার টাকা ও একটা চিঠি দেখতে পান ব্যবসায়ী কাইয়ুম।

চিঠিতে লেখা ‘আমি প্রায় ১০ বছর আগে আপনার দোকান থেকে ২০০০, ২৫০০, ‍৩০০০ বা ৪০০০ টাকার মতো চুরি করেছিলাম। টাকার পরিমাণ আমার সঠিক মনে নেই। যেহেতু আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন, আপনি অবশ্যই জানেন যে আল্লাহ তাকে ক্ষমা করেন না। ১২-১৩ বছর পর আপনাকে সামান্য টাকাটা দিয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। জানি এই সামান্য টাকায় আপনার কিছুই হবে না। তাও এই টাকাটা গ্রহণ করে আমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিন। এই আশায় আপনাকে ৩ হাজার টাকা পাঠালাম। দয়া করে এটি নিয়ে আমাকে ক্ষমা করে দিন।

ব্যবসায়ী কাইয়ুম মৌলিক বলেন, অনেকদিন ধরে দোকান চালাই। বিভিন্ন সময় ছোটখাটো চুরি হয়েছে। তবে এই চুরির ঘটনা আমার সুনির্দিষ্টভাবে মনে নেই। আসলে এই মহান ব্যক্তির জন্য আমি মন থেকে দোয়া করি। তিনি সুখে থাক।

তিনি বলেন, প্রতিদিনের ন্যায় আজ সকালে দোকান খুলে শার্টারের পাশেই দেখি একটা খাম পড়ে আছে। আমি উঠিয়ে দেখি খামের মধ্যে চিঠির মতো। চিঠিটা খুলে দেখি একটি চিরকুট এবং ৩ হাজার টাকা।

কাইয়ুম মৌলিক বলেন, এতদিন পর যে একজন মানুষ তার ভুল বুঝতে পেরেছেন এতেই আমি সন্তুষ্ট। আমি তাকে ক্ষমা করে দিয়েছি, আল্লাহও তাকে যেন ক্ষমা করে দেন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss