spot_img

৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ইতালিতে করোনাভাইরাসে এক বাংলাদেশির মৃত্যু

গোলাম মাওলা (৫৯) নামে এক বাংলাদেশি ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়।

ইতালির মিলান সিটির নিগোয়ারদা হাসপাতালে শুক্রবার (২০ মার্চ) দিবাগত রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শনিবার (২১ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন উপজেলার রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল বাহার চৌধুরী।

জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে সর্দি কাশি ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ছিলেন। পরে হাসপাতালে ভর্তি হলে শেষের দিকে তার করোনা ভাইরাস শনাক্ত হয়।

আরো পড়ুন: চট্টগ্রামে আজ থেকে বন্ধ আন্তর্জাতিক ফ্লাইট

গোলাম মাওলা উপজেলার রামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাদ্রাসা রোডের ইরা আলী চৌধুরী বাড়ির ছেলে ছিলেন।

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss