spot_img

১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

গ্রেফতার হতে পারেন কঙ্গনা!

এবার গ্রেফতার হতে পারেন বলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর নিজেই এমন ইঙ্গিত দিয়েছেন কঙ্গনা। টুইটারে কঙ্গনা লিখেছেন, ‘দ্রুত জেলে যাওয়ার জন্য অপেক্ষা করছি। এতে আমার জীবন নতুন মাত্রা পাবে’।

সামাজিক মাধ্যমে বিচার বিভাগ সম্পর্কে বিতর্কিত মন্তব্য শেয়ার করার অভিযোগে মুম্বাইয়ের বান্দ্রায় কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। চলতি মাসে কঙ্গনার বিরুদ্ধে বিভিন্ন গোষ্ঠী, সম্প্রদায়ের মধ্যে বিরোধ-বিদ্বেষ ছড়ানো, রাষ্ট্রদ্রোহিতামূলক কার্যকলাপসহ নানা অভিযোগ আনেন এক আইনজীবী। বান্দ্রার বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট ওই অভিযোগের ভিত্তিতে কঙ্গনার বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেন পুলিশকে। খবর আনন্দবাজারের

এরপরই বিজেপি ঘনিষ্ঠ অভিনেত্রী বিচার বিভাগের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য সামাজিক মাধ্যমে শেয়ার করেন বলে অভিযোগ। যার ভিত্তিতে ফের অভিযোগ দায়ের হয়েছে। ভারতের নতুন কৃষি বিলের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়া কৃষকদের টুইটারে ‘সন্ত্রাসবাদী’ বলায় সম্প্রতি কর্নাটকের একটি আদালতও কঙ্গনার বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে।

কঙ্গনা টুইটারে তার গ্রেফতারির আশঙ্কার কথা লেখেন, ‘ক্যান্ডেল মার্চ গ্যাং, পুরস্কার ওয়াপসি গ্যাং দেখো, ফ্যাসিবাদ-বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে এটাই ঘটে। আপনাদের তো কেউ একটা প্রশ্নও করে না। আমার দিকে দেখুন। মহারাষ্ট্রের ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াইকে আমি জীবনের মানে করেছি। আপনাদের মতো আমি জালিয়াত নই।’

আরো পড়ুন: সারেগামাপার চার বিচারক করোনায় আক্রান্ত

অন্য একটি টুইটে তার মন্তব্য, ‘আমার উপাস্য বীর সাভারকর, নেতা বসু (সুভাষচন্দ্র), ঝাঁসির রানি। আজ সরকার আমাকে জেলে ভরার চেষ্টা করে‌ আমাকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। দ্রুত জেলে গিয়ে আমার আরাধ্যদের মতো দুর্দশার মুখে পড়ব এবং জীবনের নতুন মাত্রা খুঁজে পাব। জয় হিন্দ।’

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss