spot_img

১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আইসিইউ থেকে কেবিনে অভিনেতা অপূর্ব

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকেলে তাকে কেবিনে নেয়া হয়।

হাসপাতাল সূত্রে বিষয়টি জানা গেছে।

এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন জিয়াউল ফারুক অপূর্ব। এরপর তাকে আইসিইউ নেয়া হয়।

নির্মাতা মিজানুর রহমান আরিয়ান গণমাধ্যমকে জানান, পাঁচদিন আগে অপূর্বর শরীরে জ্বর আসে। জ্বর না কমায় তার করোনার নমুনা পরীক্ষা করা হয়।

আরো পড়ুন: আইসিইউতে অভিনেতা অপূর্ব

অবশেষে ২ নভেম্বর সে রিপোর্টে করোনা পজিটিভ পাওয়া যায়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে হাসপাতালে নেয়া হয়।

আরিয়ান সবার কাছে এই অভিনেতার জন্য দোয়া চেয়ে বলেন, ‌আশা করছি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন অপূর্ব। সবাই তার জন্য দোয়া করবেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss